ফাইনালের ম্যাচ সেরা সাঙ্গাকারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৫৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৫৯

কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ঢাকার ব্যাটিং বিপর্যয়ের দিনে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলকে বিপদমুক্ত করেছেন অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তার ৩৩ বলে ৩৬ রানের ইনিংসটি ওই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল। যদিও ঢাকার ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন এভিন লুইস (৪৫)।

৪২ রানে শুরুর তিন উইকেট হারালে ক্রিজে নামেন সাঙ্গাকারা। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ছোট ছোট জুটি গড়তে থাকেন তিনি। লঙ্কান এ ব্যাটসম্যান আউট হওয়ার আগেই ঢাকার সংগ্রহটা ১৫৫ রানে গিয়ে পৌঁছায়। তার এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই রাজশাহীকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। ৩৬ রান ছোট হলেও গুরুত্বপূর্ণ সময়ে এমন একটি ইনিংস খেলার ফলস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারটা পান সাঙ্গাকারা।

ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ২ হাজার ইউএস ডলার পান শ্রীলঙ্কান এই উইকেট কিপার ব্যাটসম্যান।

চলতি টুর্নামেন্টে ঢাকার হয়ে সবচেয়ে সফল ছিলেন তিনি। ১৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৭০ রান। দুই হাফসেঞ্চুরিতে তিনি এই সাফল্য পেয়েছেন। তার সর্বোচ্চ রান ৬৬।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম