লক্ষ্যে নেমে দারুণ শুরু খুলনা টাইটানসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:৪০

দারুণ শুরু এনে দেন পল স্টারলিং ১৭০ রানের লক্ষ্যে দারুণ শুরু হয়েছে খুলনা টাইটানসের। বিপিএলে হারে শুরু করা রংপুর রাইডার্স রাইলি রোসোর অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩ উইকেটে ১৬৯ রান করে। জবাবে ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৫ রান করেছে খুলনা।

পল স্টারলিং ৩৫ বলে ৪৭ রান, আর ২৫ বলে ৩০ রানে অপরাজিত খেলছেন জুনায়েদ সিদ্দিক। রংপুর অধিনায়ক মাশরাফি  মুর্তজা ও শফিউল ইসলামের ওপর বেশি চড়াও হয়েছেন তারা।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে ইনিংসের চতুর্থ ওভারে রংপুরের উদ্বোধনী জুটি ভাঙেন আমেরিকান পেসার আলী খান। ১৩ বল খেলে মেহেদী মারুফ ৫ রানে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন।

সপ্তম ওভারে আরও একটি উইকেট হারিয়েছে রংপুর। বিপিএলের আরেক নতুন মুখ জহির খান ১৫ রানে এলবিডাব্লিউ করেন অ্যালেক্স হেলসকে।

ইংলিশ ব্যাটসম্যানের বিদায়ের পর রানের গতি আরও কমে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। ১৭ বলে ১৯ রান করে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন মোহাম্মদ মিঠুন।

রোসো একপ্রান্ত আগলে থাকলেও অন্য ব্যাটসম্যানদের সহায়তা পাননি। ৬৫ রানে ৩ উইকেট হারায় রংপুর। তবে রোসোকে উপযুক্ত সঙ্গ দেন রবি বোপারা। চতুর্থ উইকেটে তাদের ১০৪ রানের জুটি দলকে এনে দেয় লড়াই করার মতো স্কোর।

রোসো ৭৬ রানে অপরাজিত ছিলেন। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। বোপারা ২৯ বলে ৩ চার ও ১ ছয়ে খেলছিলেন ৪০ রানে। শেষ ৫ ওভারে ৬৭ রান তারা জমা করেন স্কোরবোর্ডে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম