টস জিতে ব্যাটিংয়ে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:২০

টস জিতে ব্যাটিংয়ে খুলনা রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা টাইটানস। এটি মাহমুদউল্লাহদের তৃতীয় ম্যাচ, আর রাজশাহীর দ্বিতীয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস আর রাজশাহী কিংস। দুই দলের মধ্যে একটা জায়গায় বেশ মিল। এখনও জয়ের দেখা পায়নি তাদের কেউ।

রংপুর রাইডার্সের সঙ্গে লড়াই করে হারলেও ঢাকা ডায়নামাইটসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে খুলনা। অন্যদিকে রাজশাহী খেলেছে একটি ম্যাচ। ঢাকার কাছে হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে তারা।

দুই দলেই এসেছে দুটি করে বদল। খুলনার একাদশে জায়গা পেয়েছেন ডেভিড মালান ও শুভাশীষ রায়। নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন, ইনজুরিতে নেই আলী খান। রাজশাহী তাদের একাদশে রাখেনি ক্রিস্টিয়ান জনকার ও আলাউদ্দিন বাবুকে। তাদের জায়গায় এসেছেন ইসুরু উদানা ও ফজলে মাহমুদ রাব্বি।

দুই ম্যাচ শেষে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে খুলনা। আর এক ম্যাচ খেলে সবার শেষে রাজশাহী।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ (অধিনায়ক), পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, ডেভিড মালান, শুভাশীষ রায়, আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জহির খান।


রাজশাহী কিংস: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, সৌম্য সরকার, লরি ইভান্স, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, ইসুরু উদানা, কায়েস আহমেদ, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম