রাজশাহীর কাছে খুলনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ২০:৫২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:১৫

আবারও ব্যর্থ খুলনার ব্যাটসম্যানরা রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের কাছে হার। তৃতীয় ম্যাচে এসেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি খুলনা টাইটানস। রাজশাহী কিংস তাদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ৭ উইকেটে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। এবারও ব্যাটসম্যানরা ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি। তাতে রাজশাহীকে বড় লক্ষ্য দেওয়ার সুযোগ হাতছাড়া করে খুলনা। ৯ উইকেটে করে ১১৭ রান।

প্রতিপক্ষ রাজশাহী ১১৮ রানের লক্ষ্য পূরণ করেছে বেশ স্বাচ্ছন্দ্যে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন। তার দারুণ ইনিংসের কল্যাণে ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১১৮ রান করে রাজশাহী।

লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাফিজ বিদায় নেন। তাইজুল ইসলাম তার প্রথম ওভারে পাকিস্তানি ওপেনারকে ৬ রানে আরিফুল হকের ক্যাচ বানান। এরপর মিরাজ নামেন। মুমিনুল হককে সঙ্গে করে সহজ জয়ের ভিত গড়েন তিনি। তাদের জুটি ছিল ৮৯ রানের।

৪৩ বলে ৪৪ রান করে মুমিনুল ক্যাচ দেন শরীফুল ইসলামকে, উইকেটটি নেন পল স্টারলিং। জয় থেকে ১৮ রান দূরে থাকতে রাজশাহীর ওপেনার মাঠ ছাড়েন। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি মিরাজ। ৯ রান আগেই তাকে বোল্ড করেন জহির খান। ৪৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৫১ রান করেন মিরাজ।

১৯তম ওভারের পঞ্চম বলে ডেভিড উইজকে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সৌম্য। ১১ রানে অপরাজিত ছিলেন তিনি।

তার আগে রাজশাহী কিংসের বিপক্ষে স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকের ওপেনিং জুটিতে দারুণ শুরু করেছিল খুলনা। কিন্তু হঠাৎ করে দুজনের বিদায়ে ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে স্কোর বড় করতে পারেনি তারা। জুনায়েদের ২৩ রান ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ডেভিড মালানের ব্যাটে আসে দ্বিতীয় সেরা ২২ রান।

এই হারে তিন ম্যাচ শেষেও কোনও পয়েন্টের দেখা পেল না খুলনা। তাতে টেবিলে সবার শেষে অবস্থান তাদের। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে ছয়ে রাজশাহী।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম