জিতেই চলেছে ঢাকা ডায়নামাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

রনি দারুণ ইনিংস খেলে ঢাকাকে যথেষ্ট স্কোর এনে দেন সিলেট সিক্সার্সও থামাতে পারেনি ঢাকা ডায়নামাইটসের জয়যাত্রা। শনিবার বিপিএলে নিজেদের চতুর্থ জয় তুলে নিলো সাকিব আল হাসানের দল।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ঢাকা। রাজশাহী কিংস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের পর এবার তারা সিলেটকে হারালো ৩২ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান করে ঢাকা। রনি তালুকদারের ৩৪ বলে ৫৮ রানের ম্যাচসেরা পারফরম্যান্স দারুণ এই সংগ্রহ এনে দেয় তাদের। এরপর বোলারদের নৈপুণ্যে ৯ উইকেটে ১৪১ রানে সিলেটকে থামায় গতবারের রানার্সআপরা।

মাত্র ৭৫ রানে ৭ উইকেট হারায় সিলেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে গত ম্যাচ জয়ের নায়ক নিকোলাস পুরান ঝড় তুলে ম্যাচে উত্তেজনা ফেরান। ১ চার ও ৯ ছয়ে সাজানো ছিল তার ৪৭ বলে ৭২ রানের ইনিংস। রুবেল হোসেন তাকে নিজের তৃতীয় শিকার বানালে সিলেটের জেতার ক্ষীণ আশাও শেষ হয়ে যায়।

রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন ঢাকার পক্ষে। দুটি করে পান সাকিব ও শুভাগত হোম। রংপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জেতানো আলিস ইসলাম ৪ ওভারে মাত্র ১৪ রান দেন, নেন এক উইকেট। তিন ম্যাচে দ্বিতীয় হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে সিলেট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক