লিটন-ওয়ার্নার ঝড়ে সিলেটের ১৮৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:২৬

লিটন দাসের বিধ্বংসী ব্যাটিং একদিন বাদেই অন্য এক দল সিলেট সিক্সার্স। ব্যাটিং অর্ডারে ওলট-পালট করে বদলে গেল তারা। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বোলারদের সামনে তাদের ব্যাট যেন হয়ে উঠল ‘চাবুক’। তাতে প্রতিপক্ষকে ১৮৮ রানের বড় টার্গেট দিলো স্বাগতিকরা।

লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮৭ রান করেছে সিলেট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬৮ রানে গুটিয়ে যাওয়া দলের ব্যাটিং অর্ডারে বেশ কয়েকটি বদল এনেছিল সিলেট। উদ্বোধনীতে জুটি বাঁধেন লিটন দাস ও সাব্বির রহমান। দারুণ শুরু এনে দেন দুজনে। ৮.৩ ওভারে তাদের ৭৩ রানের জুটি ভাঙে সাব্বিরের (২০) বিদায়ে।

রানের চাকা তাতে থেমে যায়নি। লিটনকে নিয়ে অধিনায়ক ওয়ার্নার যোগ দেন ঝড় তোলায়। ৫৬ রান যোগ করেন তারা। ৪৩ বলে ৯ চার ও ১ ছয়ে ৭০ রানের সেরা ইনিংস খেলেন লিটন।

তারপর নিকোলাস পুরান এসে ছোটখাটো ঝড় তোলেন। ১৬ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি। অন্যপ্রান্তে ওয়ার্নার ছিলেন দুর্দান্ত। ১৯তম ওভারে ক্রিস গেইলের শেষ তিন বলে ডানহাতে ব্যাট করে একটি ছয় ও দুটি চার মারেন। আগের ৩২ বল সহজাত এই বাঁহাতি ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন ৩৩তম বলে। ৩৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন সিলেটের অস্ট্রেলীয় অধিনায়ক।

শেষ ওভারে শফিউল ইসলাম পরপর দুই বলে আফিফ হোসেন (৬) ও জাকের আলীকে (০) বিদায় করেন। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার শফিউল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম