দ্বিতীয় দিনে সৌম্য, মুমিনুল, লিটনদের ব্যাটিং ব্যর্থতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ২০:৪১আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২০:৪১

চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে সবুজ দলের করা ২৯০ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন দাসদের নিয়ে গড়া লাল দল। দ্বিতীয় দিন শেষে ৯২ রান তুলতেই তারা হারিয়েছে ৬ উইকেট। তৃতীয় দিনে ১৯৮ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন প্রীতম কুমার (২৮) ও নাঈম হাসান (১৭)।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২২০ রান তুলে প্রথম দিন শেষ করেছিল সবুজ দল। মঙ্গলবার শেষ ৫ উইকেটে তারা আরও ৭০ রান তুলতে পারে। এদিন ১২ রানে ব্যাটিংয়ে নেমে জাকের আলী হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন, খেলেছেন ৫০ রানের ইনিংস। তার আগে এনামুল হক বিজয় (৯০), মুশফিকুর রহিম (৫১) ও ইয়াসির আলীর (৫৮) ইনিংসের ওপর দাঁড়িয়ে বিসিবি সবুজ দল সবকটি উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে।

লাল দলের হয়ে দারুণ বোলিং করেন তানজিম হাসান সাকিব। এই পেসার ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম হাসান নেন দুটি উইকেট।

মঙ্গলবার ব্যাটিং নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাল দল। এই দলে সৌম্য সরকার, সাইফ হাসান, লিটন দাস, মুমিনুল হক কিংবা মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটার থাকলেও কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তাদের ব্যর্থতায় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে লাল দল। সাইফ, মুমিনুল, মোসাদ্দেক কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সৌম্য খেলেছেন ২৪ রানের ইনিংস।

সবুজ দলের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ২৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া শেখ মেহেদী নেন দুটি এবং মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম