পোলার্ড ঝড়ে সাকিবদের হার

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ০০:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০০:০৮

পোলার্ড ঝড়ে সাকিবদের হার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কিয়েরন পোলার্ডের ১৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে সাকিব আল হাসানের কলকাতাকে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার দেওয়া ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে রোহিত শর্মা ও পোলার্ডের ব্যাটে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ রান করেন গৌতম গম্ভীর। তিনি ৪৫ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ৬টি বাউন্ডারির সঙ্গে ছিল ১টি ছক্কার মার। ওপেনিং জুটিতে ২০ বলে ৩৬ রান করে আউট হয়ে যান রবিন উথাপ্পা। 

আইপিএল ক্যারিয়ারে প্রথমবার তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পান সাকিব আল হাসান। কিন্তু প্রিয় পজিশনে নেমেও খেলতে পারলেন না বড় ইনিংস। এই অলরাউন্ডার মাত্র ৪ বল খেলে ৬ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এরপর সূর্যকুমার যাদব ২১, আন্দ্রে রাসেল ২২, ক্রিস লিনের অপরাজিত ১০ এবং ইউসুফ পাঠানের ১৯ রানের ওপর ভর করে ১৭৪ রান সংগ্রহ করে কলকাতা। মুম্বাইয়ের হয়ে সাউদি নেন ২টি উইকেট। আর ম্যানক্লেনঘান, হরভজন সিং এবং হার্দিক পান্ডে নেন ১টি করে উইকেট।

১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়েরও। দলীয় ৮ রানে ফিরেন যান পার্থিব প্যাটের। এরপর ঝড় তোলেন আম্বাতি রাইডু। ২০ বলে ৩২ রান করে সাকিবে বলে সাজঘরে ফেরেন তিনি। কিছুক্ষণ পর ফিরে যান ক্রুনাল পান্ডে ও জস বাটলার। এরপর ঝড় তোলে পোলার্ড। ৬টি ছক্কা ও দুটি চারে ১৭ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া ৪৯ বলে ৬৮ রান করেন রোহিত শর্মা। এ দুজন দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন সাকিব। এছাড়া ৪ ওভার ২২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সুনীল নারাইন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম