একের পর এক চোটের আক্রমণে রয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। কেভিন পিটারসেন, ডু প্লেসিস ও মার্শের পর এবার ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। আইপিএল-এর বাকি মৌসুমে আর খেলা হচ্ছে না অসি এই ক্রিকেটারের। মাত্র ৯ দিনের ব্যবধানে চার বিদেশি খেলোয়াড়কে হারালো ধোনির পুনে!
গত সপ্তাহে হাতের কব্জিতে চোট পান স্মিথ। সেরে না ওঠায় দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অসি অধিনায়ক।
আগামী মাসেই অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। আর তাই অধিনায়ককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন স্মিথ।
এছাড়াও পারফরম্যান্সে ভালো অবস্থায় নেই পুনে। ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিচের দিকেই রয়েছে পুনে।
/এফআইআর/








