এনামুলের সেঞ্চুরিতে গাজী গ্রুপের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৭:০১আপডেট : ০২ মে ২০১৬, ১৭:০৩

এনামুলের সেঞ্চুরিতে গাজী গ্রুপের জয়সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ক্রিকেট কোচিং স্কুলের মধ্যকার ম্যাচটি। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ।
আগে ব্যাটিং করে সিসিএস ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন উত্তম সরকার। এছাড়া সালমান হোসেন ৫২ ও অমিত মজুমদার ২৮ রানের ইনিংস খেলেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের মধ্যে মোহাম্মদ শরীফ ও মেহেদী হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সাজেদুল ইসলাম, সাঈদ আনোয়ার জুনিয়র, মোহাম্মদ ফরকান ও অলক কাপালি একটি করে উইকেট নিয়েছেন।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয়ের ১০০ ও ফরহাদ হোসেনের ৪৫ রানে ৬ উইকেটের জয় পায় গাজী গ্রুপ। এনামুল ৮৫ বলে ৪ চার ও ৭ ছয়ে তার ইনিংসটি সাজিয়েছেন। তার সেঞ্চুরিতে ভর করে ৯৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সিসিএসের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি উইকেট নিয়েছেন। তিনি ৭.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। অন্য বোলারদের মধ্যে রাজিন সালেহ একটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম