আগামী জুন মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতের জাতীয় ক্রিকেট টিম। ওই সফরে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন ধোনিরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ওয়ানডে ম্যাচগুলো হবে ১১ থেকে ১৫ জুন। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ১৮ থেকে ২২ জুন। অর্থাৎ ১২ দিনের মধ্যে ছয়টি ম্যাচ খেলবেন উভয় দেশের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'দুই বোর্ডের মধ্যে সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর এ ঘোষণা দেওয়া হলো। জুনে ভারত এখানে সিরিজ খেলবে এটা সত্যি আমাদের জন্য খুব ভালো বিষয়।'
২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত। তিন ম্যাচের একদিনের সিরিজ ৩-০ তে জিতলেও টি-টোয়েন্ট সিরিজ ১-১ ড্র করেছিল ভারত।
/এমআর/








