বোলারদের নৈপুণ্যে আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৭:৪২আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:৪৬

বোলারদের নৈপুণ্যে আবাহনীর জয় ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আবাহনী ও ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচ। দুই দলের লড়াইয়ে জিতেছে আবাহনী। বুধবার সাদামাটা সংগ্রহ করেও বোলাদের নৈপুণ্যে ৯ রানের জয় পেয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

আগে ব্যাটিং করে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভার স্পিন ঘূর্ণিতে ২২১ রান সংগ্রহ করে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তামিম ইকবাল। এছাড়া অভিষেক মিত্র ৪৪, আবুল হাসান রাজু ৪৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৪ রান করেন।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে চাতুরাঙ্গা ডি সিলভা ৬টি উইকেট নিয়েছেন। তিনি ১০ ওভারে ৩৫ রান খরচায় উইকেটগুলো নেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন তিনটি উইকেট। 

২২২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ভিক্টোরিয়া ২১২ রানেই থেমে যায়। দলের পক্ষে আল আমিন জুনিয়র সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সোরওয়ার্দী শুভ ৪৫ ও ধীমান ঘোষ ৩১ রান করেন।

আবাহনীর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, জুবায়ের হোসেন ও সাকলাইন সজিব প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম