বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের কলকাতা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয়।
এদিকে অবশেষে আজকের ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। দুই ম্যাচ পর ফিরলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। কলকাতায় দুটি পরিবর্তন এসেছে। লিনের জায়গায় ফিরেছেন সাকিব আর সুনিল নারাইনের জায়গায় ফিরেছেন হগ।
/এফআইআর/








