মোহামেডান-গাজী গ্রুপ ক্রিকেটার্সের এগিয়ে যাওয়ার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ২০:২৬আপডেট : ০৫ মে ২০১৬, ২০:২৭

ঢাকা প্রিমিয়ার লিগশুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ খেলে এই দু্ই দলের পয়েন্ট সমান। তবে শুক্রবার জিতলে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল ভাগাভাগি করার সুযোগ রয়েছে।
ম্যাচটি ঘিরে বৃহস্পতিবার মিরপুর একাডেমিতে দুই দলই ঘাম ঝড়িয়েছে। প্রায় ঘণ্টা তিনেক অনুশীলন করে সময় কাটিয়েছে তারা।
অনুশীলনের ফাঁকে দুই দলের কোচ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, ম্যাচটি নিয়ে তার দল অত্যন্ত সিরিয়াস।
তিনি বলেন, ‘এই লিগে আসলে বড় ছোট বলে কিছু নেই। আমার কাছে মনে হয় এই লিগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা দলই ভালো। আমার মনে হয় কালকে কন্ডিশনটা যারা ভালোভাবে ব্যবহার করতে পারবে তারাই জিতবে।’
একই সুরে কথা বলেন মোহামেডানের কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। যেহেতু আমরা শেষ ম্যাচটা জিতেছি, সেই হিসেবে আমাদের দলের মধ্যে স্পিরিটটা ভালো। টিমের মধ্যে সবার আত্মবিশ্বাসটাও ভালো। এখন বড় ম্যাচ হিসেবে আমাদেরতো কিছু পরিকল্পনা আছেই। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি এবং ছেলেরা সেটা যদি ম্যাচে বাস্তবায়ন করতে পারে ইনশাল্লাহ আমরা পারবো।’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলা বুধবার থেকে শুরু হলেও শুক্রবার বাকি ৬টি দল মুখোমুখি হবে। মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ছাড়াও আরও ৪টি দল মুখোমুখি হবে দুটি ভেন্যুতে।

কলাবাগান ক্রীড়া চক্র খেলবে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ফতুল্লা স্টেডিয়ামে। দুই দলের সামনে সুযোগ থাকছে প্রথম জয় তুলে নেওয়ার। দুটি দলেই তিনটি করে ম্যাচ খেলে সবকটি ম্যাচই হেরেছে।

দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। এখানে খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি ও লিজেন্ডস অব রূপগঞ্জ। 

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক