মোহামেডানের একপেশে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৬, ১৪:৪৬আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:০১


মোহামেডানের একপেশে জয় শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে স্পিন তাণ্ডবে গাজী ক্রিকেটার্সকে গুড়িয়ে সহজ জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন তারা ৭ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সবকটি উইকেটই নিয়েছেন স্পিনাররা।
আগে ব্যাটিং করে নাঈম ইসলাম জুনিয়র ও এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে গাজী গ্রুপের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ৩৭.১ ওভারে ১৪১ রান সংগ্রহ করে তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অলক কাপালি। এছাড়া শামসুর রহমান ২৬ ও এনামুল হক বিজয় ২৩ রান করেন।
মোহাডেমানের বোলারদের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠেন এনামুল হক জুনিয়র। তিনি ৬.১ ওভারে ২৬ রান খরচায় ৪টি উইকেট নেন। নাঈম ইসলাম জুনিয়রও ৪টি উইকেট নিয়েছেন দশ ওভার বল করে ৩৮ রান খরচায়। এছাড়া হাবিবুর রহমান জনিও নিয়েছেন দুটি উইকেট।
১৪২ বলের সহজ লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় মোহামেডান। দলীয় ১৩ রানে ইজাজ আহমেদকে হারালে ক্রিজে নামে শ্রীলঙ্কান উপল থারাঙ্গা। সৈকত-থারাঙ্গা দুইজন মিলে ৭৩ রানের জুটি গড়েন। সৈকত ৪২ রানে ফিরে গেলে মুশফিক ক্রিজে নামার কথা থাকলেও ক্রিজে নামেন নাঈম ইসলাম।
শেষ দিকে নাঈম ইসলাম (১৮) ও আরিফুল হক (২৫) রান নিয়ে জয় নিশ্চিত করেন। ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে সাজেদুল, মোহাম্মদ শরীফ ও অলক কাপালি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম