ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে অনেকেই শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেন। কোহলির ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তাকে মূলত লিটল মাস্টারের সঙ্গে তুলনা করা হয়। তবে কোহলিকে শচীনের সঙ্গে তুলনার পুরোপুরি বিপক্ষে যুবরাজ সিং।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ব্যাটসম্যান বলেন, 'আমি বিশ্বাস করি একশটি শতক হাঁকানো চিন্তারও অনেক দূরে। টেন্ডুলকার একজন কিংবদন্তী খেলোয়াড়। শচীনের সঙ্গে তুলনা করতে হলে কোহলিকে আরও অনেক দূর যেতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।'
তবে তাই বলে কোহলিকে খাটো করছেন না যুবি। তিনি বলেন, 'বিরাট অবশ্যই একজন বড় মাপের খেলোয়াড়। সে এই সময়ের সেরা খেলোয়াড়। আশা করি বিরাট একদিন ভারতের সর্বকালের সেরাদের একজন হবে।'
/এমআর/








