পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:০৯

মিকি আর্থার অনেক নাটকীয়তার পর অবশেষে বিদেশি কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পিসিবি।

ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হলেন ৪৭ বছর বয়সী আর্থার। গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের পর বাজে পারফর্ম করায় পাকিস্তানের কোচের পদ ছেড়ে দেন ওয়াকার ইউনুস। এরপর থেকেই বিদেশি কোচের খোঁজে নামে পিসিবি।

এর আগে আর্থার ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচের পদে ছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৩ সালে তিনি অসি কোচের পদ থেকে সরে দাঁড়ান। অসিরা তার অধীনে ১৯টি টেস্টের দশটিতেই জিতেছিল। সম্প্রতি আর্থার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল-এ করাচি কিংসের কোচ ছিলেন।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি