প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের সূচি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ১৬:৪০আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪৭

প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের সূচি পরিবর্তন রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগের ম্যাচগুলোতে একদিন করে বিরতি থাকলেও পঞ্চম রাউন্ডের প্রথম ম্যাচে কোনও বিরতি রাখা হয়নি। 

তবে প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, 'অনিবার্য কারণে আমরা রবিবারের ম্যাচ সোমবারে স্থানান্তর করতে বাধ্য হয়েছি। পরের দিনও খেলা রয়েছে। তবে রবিবারে ম্যাচে বৃষ্টি হানা দিলে এটি আগের নিয়মে রিজার্ভ ডেতে স্থানান্তর করা হবে। পরবর্তীতে রিজার্ভ ডের নতুন তারিখ নির্ধারণ করা হবে।'

নতুন তারিখ অনুযায়ী পঞ্চম রাউন্ডের প্রথম দিনের খেলায় আগামী সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। তবে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা আগের প্রকাশিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ রাউন্ডের সূচিতেও কোনও পরিবর্তন ঘটেনি। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম