মুস্তাফিজ শো চলছেই

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ২০:২০আপডেট : ০৮ মে ২০১৬, ২০:২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অব্যাহত রয়েছে মুস্তাফিজ শো। আজ রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনটি উইকেট তুলে নিয়েছেন সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমান। ৩ ওভারে ১৬ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি।

মুস্তাফিজ শো চলছেই

এদিন মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই মুম্বাইকে ধসিয়ে দেয় আশিষ নেহরা- বরিন্দ্রর স্রান-ভুবনেশ্বর কুমাররা। মুস্তাফিজ বোলিংয়ে আসার আগেই মাত্র ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। দশম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম বলে তুলে নেন হার্দিক পান্ডের উইকেট।

পরের ওভার টিম সাউদিকেও ফেরান তিনি। নিজের তৃতীয় ওভারে ম্যাকক্লেনাঘানকে সাজঘরে ফিরিয়ে তৃতীয় উইকেট পকেটে পুরেন তিনি। ৩ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে এদিন হায়দরাবাদ সানরাইজার্সের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মুম্বাই। ফলে ৮৫ রানের জয় তুলে নেয় সানরাইজার্স।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম