ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট লায়ন্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে তারা।
আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা। দলে রয়েছেন সাকিব।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে সাকিবের দল কলকাতা। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
/এফআইআর/








