‘ফিল্ডিংয়েও সেরা মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ২৩:৫৯আপডেট : ০৯ মে ২০১৬, ০০:০৬

‘ফিল্ডিংয়েও সেরা মুস্তাফিজ’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮৫ রানের জয় পেয়েছে মুস্তাফিজের দল সানরাইজার্স। যেই জয়ে ভূমিকা ছিল মুস্তাফিজেরও। তার দুর্দান্ত বোলিংয়ে ৯২ রানেই গুটিয়ে যায় মুম্বাই। সেই বোলারকেই এবার প্রশংসায় ভাসালেন সতীর্থ শেখর ধাওয়ান।
রবিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শেখর জানান, শুধু বোলিংয়ে নন ফিল্ডিংয়েও দলকে বাড়তি শক্তি যোগান মুস্তাফিজ। এমনটাই দাবি শেখরের। তার মতে, ‘ও ফিল্ডিংয়েও আমাদের বাড়তি শক্তির যোগান দেয়। কারণ ও (মুস্তাফিজ) কিন্তু আমাদের সেরা ফিল্ডারদের একজন। বলতে গেলে সবদিক থেকেই মুস্তাফিজ সুবিধা দেওয়ার চেষ্টা করে। যেটা আমাদের জন্য বিশেষ কিছু।’
শেখর আরও যোগ করেন, ‘আসলে মুস্তাফিজই সামনে থেকে দলকে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছে। ওর ওভারগুলো আমাদের উইকেটে স্থির হতে বাড়তি সুবিধা দেয়। মুস্তাফিজ একজন গ্রেট বোলার।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রসঙ্গ আসে মুস্তাফিজের বাংলা বলা নিয়েও। এ প্রসঙ্গে শেখর বলেন, ‘মুস্তাফিজ সব সময়ই বাংলায় কথা বলে। আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের দলে রিকিও বাংলা বুঝে। বেশিরভাগ সময়ই মুস্তাফিজ আমাদের কথা বুঝে। তবে কখনও সমস্যা হলে রিকি আমাদের দোভাষী হিসেবে কাজ করে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম