আইপিএল-এ ‘প্লেয়ার অব দ্য উইক’ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ০৯ মে ২০১৬, ১৫:৩৩

আইপিএল-এ ‘প্লেয়ার অব দ্য উইক’ মুস্তাফিজ আইপিএল-এর নবম আসরে গত এক সপ্তাহের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। গত সপ্তাহে আন্দ্রে রাসেল দু’বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। শিখর ধাওয়ান ব্যাট হাতে দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন।

তবে সবাইকে হারিয়ে টাইমস অব ইন্ডিয়ার সপ্তাহ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। পয়েন্ট তালিকায় সেরা চারে উঠতে টানা জয় দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদের। গত সপ্তাহে সবকটি ম্যাচেই জয় পেয়েছে ক্লাবটি। তাতে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ।

গত শুক্রবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটের ডোয়াইন স্মিথ ও সুরেশ রায়নাকে ৫ ওভারের মধ্যে বিদায় করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভুবনেশ্বর কুমার। কিন্তু ৫ উইকেটে গুজরাটকে হারানো ম্যাচটিতে অনেক অবদান রাখেন মুস্তাফিজও। ৪ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট পান দ্য ফিজ।

রবিবার মুম্বাই'র বিপক্ষেও দারুণ বল করেন। তিন ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। যদিও নেহরা তিন ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। 

দুই ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার ৭-০-৩৩-৫। এতে টাইমস অব ইন্ডিয়ার দৃষ্টিতে গত সপ্তাহের সেরা খেলোয়াড় বাংলাদেশের কাটার মাস্টার।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম