ভেট্টরিকে কোচ হিসেবে চান কোহলি

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৯ মে ২০১৬, ১৬:৪৯

ভেট্টরিকে কোচ হিসেবে চান কোহলি নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক্ষেত্রে বিসিসিআইকে একভাবে নিজের পছন্দের কথা জানিয়ে রাখলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। নতুন কোচ হিসেবে সাবেক কিউই অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরির নাম সুপারিশ করেছেন ভারতীয় এই তারকা।
মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন কোহলি। তার মতে এই দায়িত্বের জন্য ভেট্টরিই সেরা! তবে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভেট্টরির নাম সুপারিশ করলেও বিসিসিআই এখনও কিউই এই তারকাকে কোনও প্রস্তাব দেয়নি।
চলতি বছরের জুন থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ভারতের ১৮টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। আর এ কারণেই জাতীয় দলের কোচ নিয়োগের ব্যাপারটি যে কোনও সময়ই হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত বছর মার্চে আইসিসি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পরপরই ভেট্টরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ইতোমধ্যেই ২০১৪ সাল থেকে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কোচের দায়িত্ব পালন করছেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম