ভিক্টোরিয়ার কাছে হারলো প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন ‍রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৭:০৯আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:১৬

মুমিনুল হক প্রথম চার রাউন্ডের সবগুলো ম্যাচই জিতেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তবে পঞ্চম রাউন্ডে এসে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫৯ রানে হার মেনেছে দলটি।

সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় প্রাইম দোলেশ্বর।মুমিনুলে হকের সেঞ্চুরি এবং আব্দুল মজিদ ও আল আমিন জুনিয়রের হাফসেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ভিক্টোরিয়া। মুমিনুল হক সৌরভ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন এদিন। তিনি ১০৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ১২ চার ও দুই ছক্কায়। এছাড়া ওপেনার আব্দুল মজিদ ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। অন্যদিকে ধারাবাহিক রান করা আল আমিন জুনিয়রও এদিন অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে আল আমিন হোসেন তিনটি উইকেট নিয়েছেন। তিনি ১০ ওভারে ৫৭ রান খরচ করে উইকেটগুলো পকেটে পুরেছেন।

২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম দোলেশ্বর চাতুরাঙ্গা ডি সিলভার স্পিনে খেই হারিয়ে ফেলে। রনি তালুকদার দুই রানে ফিরে যাওয়ার পর রকিবুল হাসান ও ওপেনার ইমতিয়াজ আহমেদ মিলে ৮৩ রানের জুটি গড়েন। ইমতিয়াজ ৪৩ রানে আউট হলে পরবর্তীতে রকিবুল হাসান একাই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু রকিবুল ব্যক্তিগত ৭৩ রানের মাথায় রান-আউট হলে জয়ের স্বপ্নটা ফিকে হয়ে যায় দোলেশ্বরের।

শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২১১ রানে অলআউট হয় দোলেশ্বর। ফলশ্রুতিতে ভিক্টোরিয়া ৫৯ রানের বড় জয় পায়। ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে ডি সিলভা ৭.৪ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি ও আল আমিন জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম