শাহরিয়ারের ব্যাটে ব্রাদার্সের ৭ রানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৮:১৭আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:২৩

ঢাকা প্রিমিয়ার লিগ সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ২৪৯ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। ২৫০ রানের জবাবে খেলতে নেমে ব্রাদার্স ইউনিয়ন তুষার ইমরানের অলরাউন্ড নৈপুণ্য ও শাহরিয়ার নাফীসের অপরাজিত হাফসেঞ্চুরিতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭ রানের জয় পায়।
আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। মেহেদি মারুফের সঙ্গে শাহনাজ আহমেদের ৫৯ রানের জুটিতে শুরুটা ভালো হয় প্রাইম ব্যাংকের। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করা সাব্বির রহমান, অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর দ্রুত বিদায়ে বেশি সুবিধা করতে পারেনি দলটি।
১০৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পরা প্রাইম ব্যাংক প্রতিরোধ গড়ে শিহান জয়াসুরিয়ার ব্যাটে। তাইবুর রহমানের সঙ্গে তার ৬০ রানের জুটি ভাঙার পর আবার পথ হারায় দলটি।
ব্রাদার্সের বোলারদের মধ্যে ২৫ রানে তিন উইকেট নিয়েছেন নূর আলম। এছাড়া তুষার ইমরান ও সিদ্দিকুর রহমান দুটি করে উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪২.৫ ওভারে ১৯৩ রান করে ব্রাদার্স ইউনিয়ন। এরপর বৃষ্টি নামলে এখানেই খেলার সমাপ্তি হয়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য ব্রাদার্সের দরকার ছিল ১৮৭ রান।

ইমরুল কায়েসের সঙ্গে ৩৮ রানের জুটিতে দলকে সাবধানী শুরু এনে দেন শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে তুষারের সঙ্গে ৭৪ রানের জুটি উপহার দেন তিনি। তুষার ফিরে যাওয়ার পর জাকির হাসানের সঙ্গে ৭৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন শাহরিয়ার। জাকির ফিরে যাওয়ার সময় ৯ ওভারে ৬২ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। তবে বৃষ্টির হানায় ততদূর খেলা গড়ায়নি।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শিহান জয়াসুরিয়ার।

 /আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম