আবাহনীর অপেক্ষায় ছিলেন সৌম্য!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৯:০০আপডেট : ০৯ মে ২০১৬, ১৯:০৪

সৌম্য সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ২০ ম্যাচ পর পঞ্চাশ কিংবা ততোধিক রান করলেন সৌম্য সরকার। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এমন একটি ইনিংস খেলতে আবাহনীর মতো শক্তিশালী দলকেই টার্গেট করেছিলেন সৌম্য।

সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লিজেন্ডস অব রূপগঞ্জের টপ অর্ডার এই ব্যাটসম্যান। সৌম্য বলেন, 'আবাহনী বড় দল। তাদের বিপক্ষেই বড় ইনিংস খেলাবো বলে ঠিক করেছিলাম। যদিও নিজের ভুলের জন্য সেঞ্চুরি মিস করলাম। সেঞ্চুরিটা পেলে আরও অনেক ভালো লাগতো।'

গত বছরের জুলাইয়ে সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন সৌম্য। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭৫ বলে ৯০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলার পর থেকেই নিজের ছায়া হয়েছিলেন তিনি। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যাটে রান মেলেনি।

সৌম্য বলেন, 'রান প্রতিদিনই ছিলো। শেষ চারটি ম্যাচে হয়তো বড় রান করতে পারিনি! ২০-২১ রান করে আউট হয়ে যাচ্ছিলাম। চেষ্টা ছিলো ইনিংস বড় খেলার। সুযোগ খুঁজছিলাম। অবশেষে আজকে সুযোগ পেয়েছি।’

বড় ইনিংস খেলতে না পারায় খুব নার্ভাস ছিলেন বলে জানান সৌম্য। তিনি বলেন, 'নার্ভাসনেস তো একটু থাকেই। আশে-পাশের সবাই রান করছিল। সবার স্কোর কার্ডগুলো যখন দেখি তখন কিছুটা হতাশা লাগে। একই উইকেটে খেলছি সবাই রান করছে; আর আমি পারছি না।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক