শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নিলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৬, ১৬:৪৮আপডেট : ১০ মে ২০১৬, ১৬:৫০

জাতীয় দলের পেসার শাহাদাতের ওপর থেকে নিষেধাজ্ঞা ‍তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘বিসিবির শৃঙ্খলা কমিটি মানবিক দিক বিবেচনা করে শাহাদাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে শাহাদাত আবেদন করেছিল। যেটা কার্যকর হবে আজকে থেকেই। তবে এখন শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটেই খেলতে পারবেন শাহাদাত। তাকে জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে ভাবা হবে না।’
উল্লেখ্য, ২০১৫ সেপ্টেম্বরে গৃহকর্মীকে নির্যাতন করার অপরাধে তাকে সাময়িক নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় জেলও খাটতে হয়েছে তাকে। বর্তমানে জামিনে রয়েছেন শাহাদাত। এমনকি গত ২৮ এপ্রিল নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান