ডেথ ওভারে সেরা মুস্তাফিজ: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৬, ১৫:৪১আপডেট : ১১ মে ২০১৬, ১৫:৪৫

ডেথ ওভারে সেরা মুস্তাফিজ: ওয়ার্নার গতকাল মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে হায়দরাবাদ সানরাইজার্সের বিপক্ষে শেষ ৩ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল পুনে সুপারজায়ান্টসের। প্রথম তিন ওভারে ৫ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ১৮তম ওভারে দিয়ে দেন ১৫ রান। ফলে ম্যাচ ঘুরে যায় মহেন্দ্র সিং ধোনির দিকে।

সেখান থেকে সানরাইজার্সকে ম্যাচে ফেরান মুস্তাফিজ। শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন, এমন সময়ে নিজের চতুর্থ ওভারটি করতে আসেন কাটার মাস্টার। তার ওই ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেনি ধোনি-থিসারার মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান। শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু ওই ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন আশিষ নেহরা।

ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিং করে আবারও অধিনায়ক ওয়ার্নারের প্রশংসা পেলেন মুস্তাফিজ। ওয়ার্নার বলেন, 'ডেথ ওভারে মুস্তাফিজ সেরা। সে ডেথ ওভারে আমাদের পক্ষে ম্যাচটি নিয়ে এসেছিল। ওই সময়ে তার বিকল্প নেই, এ জন্যই তাকে আমি সবসময় শেষে ব্যবহার করি।'

এই ম্যাচে উইকেট না পেলেও ডেথ ওভারে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজ। পুনের ব্যাটসম্যানরা সমীহ করেই খেলেছেন তাকে। তরুণ এই বাঁহাতি পেসারের চার ওভার থেকে মাত্র একটি চার হাঁকাতে পেরেছেন পুনের ব্যাটসম্যানরা।

তার চারটি ওভারই বেশ গুরুত্বপূর্ণ ছিল। চার ওভার বল করে তিনি রান দিয়েছেন ২৬। তার বলে বাউন্ডারি এসেছে মাত্র একটি, এরকম লো-স্কোরিং ম্যাচে এরকম বোলিং ফিগার প্রশংসা পাওয়ারই যোগ্য।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম