ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত হলেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। তার বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় এখন ক্রিকেটে ফিরতে পারবেন লঙ্কান এই ক্রিকেটার।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পেরেরার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ না থাকায় তাকে ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। তার বিরুদ্ধে মৌলিকভাবে ব্যবহৃত পারফরম্যান্স বর্ধক কোনও কিছু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে পেরেরাকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই বছর পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে দৈবচয়ন ভিত্তিতে তার নমুনার পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষায় দাবি করা হয়, নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়েছে পেরেরার নমুনায়।
/এফআইআর/








