চলতি আইপিএল-এ সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন অসি পেসার জন হ্যাস্টিংস। এরপরই ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। এবার তার জায়গায় সাকিবদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক অসি পেসার শন টেইট।
টেইটকে দেড় কোটি রুপিকে দলভুক্ত করে কেকেআর। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলাম পর্বে তিনি অবিক্রিত থাকেন।
ইতোমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন টেইট।তবে অনুশীলনে থাকলেও বোলিংয়ে নামেননি টেইট। দু'বারের চ্যাম্পিয়নদের পেস বোলিং লাইনআপে নেতৃত্ব দিচ্ছেন আন্দ্রে রাসেল, মরনে মরকেল ও উমেশ যাদব।
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন টেইট। জানুয়ারিতে ভারত সফরে অস্ট্রেলিয়ার দলে ছিলেন। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তার।
/এমআর/








