এভাবে খেললে বিশ্বের সেরা দল হয়েও জিততে পারবো না: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৮:০১আপডেট : ১২ মে ২০১৬, ১৮:২৬

এভাবে খেললে বিশ্বের সেরা দল হয়েও জিততে পারবো না: তামিম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডের প্রথমদিনের খেলা শেষ হয়েছে। ৬ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৬ পয়েন্ট। আর তাতেই পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে তামিমের আবাহনী।

৬ ম্যাচের তিনটিতে হেরে হতাশ আবাহনী অধিনায়ক। বাকি ম্যাচগুলোতে এভাবে খেললে জয় সম্ভব নয় বলে মনে করেন তামিম। সুপার সিক্সে জেতে হলে পরের রাউন্ডের সবগুলো ম্যাচই জিততে হবে আবাহনীকে! সমীকরণটা অনেকটাই এমন। তাইতো তামিম সতীর্থদের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার মোহামেডানের সঙ্গে হেরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমরা তিনটি ম্যাচ হেরেছি, এখন সামনের ম্যাচগুলো জিততেই হবে। তবে এভাবে খেলতে থাকলে বিশ্বের সেরা দল হয়েও জিততে পারবো না। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।'

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট দলগত খেলা। এখানে ১১ জনকেই অবদান রাখতে হবে। আগে যেসব ম্যাচে আমি ৫০/৬০ করেছি তা যদি আরও বড় করতে পারতাম তাহলে দলের জন্য আরও ভালো হতো। শুধু আমি নই, দলের সবাইকে তাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। এখন আর আমাদের হারের পরিস্থিতি নেই।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম