সেঞ্চুরি নয়, দলের জয়ে বেশি খুশি মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ১৯:০০আপডেট : ১৪ মে ২০১৬, ১৯:০৪

সেঞ্চুরির পর মাশরাফি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট শনিবার প্রথম সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয় তিনি দুটি রেকর্ড গড়ে এই সেঞ্চুরি করেছেন। ১১টি ছয় ও ৫০ বলে সেঞ্চুরি করে সর্বাধিক ছক্কা ও লিস্ট 'এ' ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুতগতির সেঞ্চুরির মালিক এখন মাশরাফি। শনিবার তার সেঞ্চুরিতেই কলাবাগান শেখ জামালের বিপক্ষে ২১ রানে জিতেছে।


ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘সেঞ্চুরি করেছি। অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে দল জিতেছে এই কারণে। দল জেতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

মাশরাফি ছয় নম্বরে নেমে ৩৫ বলে ফিফটি তুলে নেন। পরের ১৫ বলেই ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক! ব্যক্তিগত ৭৯ রান থেকে ওয়াহিদুল আলমকে টানা তিনটি ছক্কা হাঁকান মাশরাফি। পরের বলে একটি সিঙ্গেল নেওয়ার পর ওয়াহিদুলের শেষ বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেন সেঞ্চুরি।

হাফসেঞ্চুরির পর কি ভেবেছিলেন সেঞ্চুরি এতো তাড়াতাড়ি চলে আসবে? জানতে চাইলে মাশরাফি বলেন, 'না, এমনটা ভাবিনি। দলের রান রেট বাড়াতে আগে নেমেছিলাম।’

৬ রাউন্ড শেষে মাশরাফির কলাবাগান মাত্র দুটি ম্যাচ জিতেছে। সুপার সিক্সে খেলতে হলে পরের সবগুলো ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে অন্যদলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। মাশরাফি একটু আক্ষেপ করেই জানালেন, ‘আমরা আরও একটু ভালো ক্রিকেট খেললে আরও ২-১ ম্যাচ জিততে পারতাম। জিতলে আমাদের অবস্থা আরও ভালো হতো।’

চ্যালেঞ্জ বেড়ে গেল কিনা। জানতে চাইলে মাশরাফি বলেন, ‘চ্যালেঞ্জ শুরু থেকেই ছিল। কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিতে পারিনি। আজ জিতে ভালো একটা মোমেটাম তৈরি হলো। আশা করি সামনের পাঁচটা ম্যাচ আছে। সেখানে ভালো ক্রিকেট খেলতে হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম