সোহানের ‘প্রথম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৩:৫৫আপডেট : ১৬ মে ২০১৬, ১৩:৫৬

সোহান (ফাইল ছবি)সীমিত ওভারের ক্রিকেটে সোহানের প্রথম সেঞ্চুরি এসেছে আজ সোমবার। এদিন বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শতক হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের পর সেঞ্চুরির জন্য উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে অপেক্ষা করতে হয়েছে সাড়ে ৫ বছর। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সোহানের ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১৩টি হাফসেঞ্চুরিও রয়েছে।
২০১০ সালে বিলুপ্ত জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে অভিষেক হয়েছিল নুরুল হাসানের। নিজের অভিষেক ম্যাচে ১৮ রানের ইনিংস খেলেছিলেন।
সোমবার সীমিত ওভারের ক্রিকেটে সোহানের ‘প্রথম’ সেঞ্চুরি দেখেছে বিকেএসপির দর্শকরা। এদিন তার ১০৮ রানের ইনিংসের ওপর ভর করে ২৯৯ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নুরুল হাসান ১১২ বলে ৭ চার ও দুই ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।

অফস্পিনার নাহিদুল ইসলামের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

জাতীয় দলের জার্সিতে নুরুল হাসান সোহান ৬টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও একাদশে ছিলেন তরুণ এই ক্রিকেটার। ৪১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নুরুল হাসানের সংগ্রহ ৭৮১ রান। লিস্ট ‘এ’ ম্যাচে আগের সর্বোচ্চ ছিল ৬৩ রান। চলতি আসরের চতুর্থ রাউন্ডে শেখ জামালের বিপক্ষে ৬৩ রান করেন সোহান।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম