ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ

অষ্টম ও নবম রাউন্ডের সূচি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৭:০৫আপডেট : ১৬ মে ২০১৬, ১৭:০৬

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আজ সোমবার। বুধবার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। তবে আগের সূচি অনুযায়ী অষ্টম রাউন্ড  ও নবম রাউন্ড খেলা অনুষ্ঠিত হচ্ছে না।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম ও নবম  রাউন্ডের সময়সূচি পরিবর্তন করে নতুন করে প্রকাশ করেছে। জানা গেছে, আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার কারণে এই সময়-সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী অষ্টম রাউন্ড  ২৪ ও ২৬ মে এবং নবম রাউন্ড ২৮ ও ৩০ মে অনুষ্ঠিত হবে।

অষ্টম রাউন্ডের প্রথম দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় মাঠে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অষ্টম রাউন্ডের দ্বিতীয় দিনে ফতুল্লায় খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ক্রিকেট কোচিং স্কুল। মিরপুরে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল।

নবম রাউন্ডের প্রথম দিনে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ময়দানী লড়াইয়ে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলবাগান ক্রিকেট একাডেমি। মিরপুরে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। আর বিকেএসপিতে খেলবে মোহামেডান ও ক্রিকেট কোচিং স্কুল।

দ্বিতীয় দিনে ফতুল্লায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুরে লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের