গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফির কলাবাগানের সামনে ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ২০:০২আপডেট : ১৭ মে ২০১৬, ২০:০৬

ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব লড়বে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সবগুলো ম্যাচই সকাল ৯টায় শুরু হবে।
বিকেএসপিতে মাশরাফির কলাবাগানের মুখোমুখি হবে ব্রাদার্স। আগের ম্যাচে পাওয়া জয়ের স্বাদ নিয়েই মাঠে নামবে দুইদল। তবে মাশরাফির ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালকে হারিয়ে বেশ ছন্দে আছে কলাবাগান। শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে গত ম্যাচে জয় পাওয়া ব্রাদার্স শিবিরও বেশ চাঙ্গা আছে। তাই ভালো একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ম্যাচটিতে।
সুপার সিক্সের রেসে থাকতে দুই দলেরই প্রয়োজন জয়ের। কলাবাগান ৬ ম্যাচে জিতেছে দুটি। সমান ম্যাচে ব্রাদার্সের জয় তিনটি। সেই হিসেবে পয়েন্ট টেবিলে এগিয়ে ব্রাদার্স। দুই দলই আশাবাদী সুপার সিক্সে খেলার ব্যাপারে। ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার নাফিস মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এখনও আমাদের সম্ভাবনা ফুরিয়ে যায়নি। আমার বিশ্বাস আমরা রেসে এখনও টিকে আছি। সামনের ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে।’ শুধু তাই নয় শাহরিয়ার নাফিস বুধবার কলাবাগানের বিপক্ষে ম্যাচটি জমজমাট হবে বলেই মনে করেন।

এদিকে কলাবাগান ক্রীড়া চক্রের বিদেশি ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজাও আশাবাদী নিজের দল নিয়ে। দিনের বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আগের ম্যাচে কলাবাগানের কাছে হেরে যাওয়া শেখ জামাল বুধবার মুখিয়ে থাকবে জয়ের জন্য। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে জয়ে ফিরতে হবে সুপার লিগের রেসে থাকতে হলে। ৬ ম্যাচে তিনটি জয় আছে তাদের। প্রতিপক্ষ হিসেবে গাজী গ্রুপ ক্রিকেটার্স বেশ শক্ত। চার ম্যাচ জেতা গাজীও জয় হাতছাড়া করতে চাইবে না। সুপার লিগে উন্নীত হওয়ার টার্গেট পূরণে ম্যাচ জেতা প্রয়োজন গাজী ক্রিকেটার্সের।

দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লা  খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ভিক্টোরিয়ার জন্য তুলনামূলক সহজ ম্যাচ এটি। তাদের প্রতিপক্ষ সিসিএস। ছয় ম্যাচের সবকটিই হেরে আছে দলটি। তাই এটি এগিয়ে যাওয়ার সুযোগ। এখন পর্যন্ত ৬ ম্যাচের চারটিতে জয় পেয়েছে ভিক্টোরিয়া।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম