প্রিমিয়ার লিগে শরীফের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১৫:৫৪আপডেট : ১৮ মে ২০১৬, ১৬:৩৯

মোহাম্মদ শরীফ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার মোহাম্মদ শরীফ। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক স্পেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের নিজের প্রথম হ্যাটট্রিক করেন অভিজ্ঞ এই পেসার।
২০০৫-০৬ সালের দিকে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ শরীফ। যদিও লিস্ট 'এ' ক্রিকেটের তালিকাভুক্ত না হওয়ার কারণে রেকর্ডবুকে ওই হ্যাটট্রিকের অস্তিত্ব নেই।

২৯.৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। তাতে করে ৩৮ (কার্টেল ওভারের) গড়ায় ম্যাচটি।

প্রথম স্পেলে ৫ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শরীফ। দ্বিতীয় স্পেলে ফিরে মাহমুদউল্লাহকে সাজঘরে ফিরিয়ে শুরু করেন হ্যাটট্রিক মিশন। শেখ জামাল অধিনায়ক (৩০) ক্যাচ দেন সাঈদ আনোয়ার জুনিয়রের হাতে। পরের বলেই বোল্ড উইকেটকিপার ব্যাটসম্যান জাবিদ হোসেন (১৩)। তার হ্যাটট্রিক ডেলিভারির মুখোমুখি হয়েছিলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুস সাদাত। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন শরীফ।

পরে ইনিংসের শেষ বলে শফিউল ইসলামকেও বোল্ড করে চারটি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ৪৩ রানে নিয়েছেন ৪ উইকেট নিয়ে শেখ জামালের স্কোর ১৬৮ রানে আটকে রাখেন।

উল্লেখ্য, ৮৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে মোহাম্মদ শরীফ ১৩৬টি উইকেট সংগ্রহ করেছেন। যার মধ্যে ৫ বার চার উইকেট এবং ৬ বার পাঁচ উইকেট নিয়েছেন।

এর আগে ঢাকা লিগে গাজী ট্যাংকের (বর্তমানে লিজেন্ডস অব রূপগঞ্জ) রুবেল হোসেন বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ২০১৩ সালে। একই বছর বগুড়াতে তাপস বৈশ্য প্রাইম ব্যাংকের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম