আসন্ন ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা হয়নি তারকা ক্রিকেটার ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও ড্যারেন স্যামির। সেই সিরিজের দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ক্যারিবীয় এই তারকারা।
এমনকি তারা স্কোয়াডে সুনিল নারাইন ও কিয়েরন পোলার্ডের দলভুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়ায় যেসব বিধি মানতে হয় তা নাকি পূরণ করনেনি পোলার্ড ও নারাইন!
একপ্রকার ধারাবাহিক টুইট ও পাল্টা টুইট মেরে এসব বিষয় নিয়ে সরব হয়েছেন বাদ পড়া ক্রিকেটাররা।
গেইল প্রশ্ন করে টুইটারে লিখেছেন, ‘পোলার্ড ও নারাইন ত্রি-দেশীয় সিরিজে জায়গা পেয়েছেন। এটা কিভাবে সম্ভব?’
ব্রাভো টুইটারে বিষয়টিকে ম্যাজিক বলেই উল্লেখ করেছেন টুইটারে, ‘জোক অব দ্য ডে: পোলার্ড ও নারাইন উপযুক্ত ছিল না কিন্তু তারপরেও ত্রি-দেশীয় সিরিজে পারফেক্ট? এটা আসলেই ম্যাজিক!’
স্যামি পোলার্ডকে ধ্যনবাদ জানিয়ে প্রশ্ন করে লিখেছেন, ‘ওয়ানডে দলে তোমাকে দেখতে পেয়ে ভালো লাগছে। কিন্তু তুমি আমাকে বলো, ২০১৪ সালের পর থেকে ওয়ানডে ও ঘরোয়া লিগে না খেলে কিভাবে তুমি জায়গা পেলে।’
উল্লেখ্য, এই স্কোয়াডে হাইপ্রোফাইলদের মধ্যে বাদ পড়েছেন আন্দ্রে রাসেলও। তবে বলা হচ্ছে এবারের আইপিএল-এ চোটের কারণে ছিটকে পড়াতেই তাকে দলে নেয়নি নির্বাচকরা।
/এফআইআর/








