আবাহনীতে আসছেন রজত ভাটিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৬, ১৯:৪৪আপডেট : ২০ মে ২০১৬, ১৯:৫৪

রজত ভাটিয়াওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কিছুদিন আগেই আবাহনীর হয়ে খেলতে এসেছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার আরেক ভারতীয় রজত ভাটিয়াকে উড়িয়ে আনছে আবাহনী।
এবারের আইপিএল-এ ধোনির পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলছেন তিনি। তার দল চলতি আসরে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে।
এ প্রসঙ্গে আবাহনীর কর্মকর্তা জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রজত আগামী ২৪ মে মাঠে নামতে পারবে বলে আশা করছি। আইপিএল-এ ২১ মে ওদের শেষ ম্যাচ। এরপর ২২ কিংবা ২৩ মে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।’
প্রসঙ্গত, চলতি আসরে রজত ভাটিয়ার পারফরম্যান্স ততটা আশাব্যঞ্জক নয়। সেই সুবাদে তিনি আবাহনীর ভাগ্য কতটা পরিবর্তন করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। ১০০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ব্যাট হাতে ৫৬৮৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২৯টি উইকেট। এছাড়া লিস্ট ‘এ’ ম্যাচে ৯৯ ম্যাচে তার রান সংখ্যা ২৫২৫ ও উইকেট সংখ্যা ৭৮টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩৭টি, তাতে তার রান সংখ্যা ১১৩৩; উইকেট সংখ্যা ১০৩টি।

চলতি মৌসুমে আবাহনীর হয়ে তিন ভারতীয় ক্রিকেটার খেলে গেছেন। এর আগে আবাহনীতে খেলে যান উদয় কাউল ও মানভিন্দর বিসলা। এরা দুইজনই ইতোমধ্যে বিদায় নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম