বেয়ারস্টোর সেঞ্চুরিতে মান বাঁচলো ইংলিশদের

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৬, ২০:০৮আপডেট : ২০ মে ২০১৬, ২০:১২

বেয়ারস্টোর সেঞ্চুরিতে মান বাঁচলো ইংলিশদের শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিনে মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থায় পড়েছিল ইংল্যান্ড। তবে ওই বিপর্যয় সামাল দেন অ্যালেক্স হেলস ও জন বেয়ারস্টো। কিন্ত‌‌‌ু ৫ উইকেটে ১৭১ রানের পর হেডিংলিতে নামে বৃষ্টি। হ্যালেস অপরাজিত ছিলেন ৭১ রানে। তার সঙ্গে ৫৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন জনি বেয়ারস্টো।

টেস্টের দ্বিতীয় দিনও ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন এ দুজনই। অ্যালেক্স হেলস ৮৬ করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন বেয়ারেস্টো। দুশ্মন্ত চামিরার বলে আউট হওয়ার আগে খেলেছেন ১৪০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ২৯৮ রান করে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন হেলস ও বেয়ারেস্টো ব্যাট হাতে ক্রিজে আসেন। বেশ সাবধানে ব্যাট চালিয়ে যান তারা। কিন্তু ৮৬ রান করে রঙ্গনা হেরাথের শিকারে পরিণত হন হেলস। ফলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এদিনই পূর্ণ করতে পারলেন না।

তবে বেয়ারস্টো মাঠে টিকে থাকেন। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি নতুন দুই ব্যাটসম্যান। মুঈন আলী (০) ও স্টুয়ার্ট ব্রোডকে (২) সাজঘরে ফিরিয়ে দেন চামিরা। তবুও লাঞ্চের আগে সেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ২৫ ম্যাচে ৪২ ইনিংস ব্যাট করে ছয়টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দাসুন শানাকা ও দুশ্মন্ত চামিরা। দুটি উইকেট নিয়েছে রঙ্গনা হেরাথ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম