অ্যান্ডারসন-ব্রডের বোলিংয়ে দিশেহারা শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৬, ০০:৩৪আপডেট : ২১ মে ২০১৬, ০০:৩৬

অ্যান্ডারসন-ব্রডের বোলিংয়ে দিশেহারা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৮ রানের জবাবে মুখ থুবড়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং লাইন-আপ। তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা আলোকস্বল্পতায় দ্বিতীয় ইনিংসে খেলতে পেরেছে মাত্র ২ বল। রান উঠেছে ১। সবমিলে এখনও তারা পিছিয়ে রয়েছে ২০৬ রানে!

মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ব্রড ২১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। দুজনে মিলে পকেটে পুরেছেন ৯ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন বেন স্টোকস।

প্রথম ইনিংসে মাত্র ৩৬.৪ ওভার খেলতে পেরেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। বলার মতো রান করেছেন কেবল ম্যাথিউজ (৩৪)। এছাড়া লাহিরু থিরিমান্নে ২২, দিনেশ চন্ডিমাল ১৫, কুশল সিলভা ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলোঅনে পড়ে আবার ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ২ বলে স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১ রান। দুই ওপেনার করুনারত্নে ও কুশল সিলভা রানের খাতাই খুলতে পারেননি।

এর আগে জনি বেয়ারস্টোর ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৯৮ রান। ১৪০ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। ১৪ রানের জন্য ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি মিস করেছেন হেলস।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম