মুম্বাইকে হারিয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৬, ০০:১০আপডেট : ২২ মে ২০১৬, ০০:৫১

মুম্বাইকে হারিয়ে শীর্ষে গুজরাট অধিনায়ক সুরেশ রায়নার ৩৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে ব্র্যান্ডন ম্যাককালাম আর ডোয়াইন স্মিথের ছোট্ট ঝড়ে মুম্বাইকে হারিয়ে আইপিএল-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো গুজরাট লায়ন্স। মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাককালামের ২৭ বলে ৪৮ রান ও স্মিথের ২৩ বলে ৩৭ রানে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

এর আগে টসে হেরে নীতিশ রানার বিধ্বংসী ৩৬ বলে ৭০ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের দলীয় সংগ্রহ বড় করতে ভূমিকা রাখে অধিনায়ক রোহিত শর্মা আর জস বাটলারের ৩০-এর ঘরের দুটি ইনিংস।
তিন নাম্বারে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে যান নীতিশ রানা। ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান তিনি। মাত্র ৩৬ বল খেলে ৭টি চার ও ৪টি বিশাল ছয় হাঁকিয়ে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ব্রাভোর বলে ধাওয়াল হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন।

গুজরাট লায়ন্সের প্রবীণ কুমার, ধাওয়াল কুলকার্নি, ডোয়াইন স্মিথ এবং ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট লাভ করেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক