শ্রীলঙ্কা দলে সেই পেরেরা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৬, ১৩:৫৪আপডেট : ২৩ মে ২০১৬, ১৪:০৯

ব্যাটসম্যান কুশল পেরেরা। কপাল বোধহয় একেই বলে! ডোপ পাপে অভিযুক্ত হয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। কিন্তু চূড়ান্তভাবে করা পরীক্ষা শেষে জানানো হয় ডোপ পাপ করেননি। সেই অভিযোগ থেকে মুক্তি তো মিলেছেই। এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গাও পেয়ে গেছেন। চোট পেয়ে পেসার ধাম্মিকা প্রসাদ ছিটকে যাওয়াতেই এমন কপাল খুললো পেরেরার! সেই প্রসাদের জায়গায় দলে ডাক পেয়েছেন তিনি।
নিষিদ্ধ হওয়ার আগে দলের উইকেটরক্ষক এবং ৭ নম্বরে খেলা ব্যাটসম্যান ছিলেন পেরেরা। তাকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘দলে যথেষ্ট বোলার আছে এই মুহূর্তে। বিশেষ করে ব্যাট হাতে ভূমিকা রাখতেই পেরেরাকে নেওয়া হয়েছে।’

তবে দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টে নয় তৃতীয় টেস্টেই ফিরতে পারেন কুশল পেরেরা।

উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে পেরেরাকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই বছর পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে দৈবচয়ন ভিত্তিতে তার নমুনার পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষায় দাবি করা হয়, নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়েছে পেরেরার নমুনায়। কিন্তু নতুন করে ডোপ পরীক্ষার নমুনা পাঠানো হয় কাতারের সর্বোচ্চ প্রযুক্তির ডোপ টেস্ট ল্যাবরেটরিতে। আন্তর্জাতিক ডোপ এজেন্সি ওয়াদা কর্তৃক অনুমোদিত এই ল্যাবরেটরি থেকে অবশেষে পরীক্ষা করে জানা যায়, পেরেরার নমুনায় নিষিদ্ধ কিছুই পাওয়া যায়নি। এরপরেই তাকে অভিযোগ থেকে মুক্তি দেয় আইসিসি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম