জিম্বাবুয়ে সফরে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৬, ১৯:০২আপডেট : ২৩ মে ২০১৬, ১৯:১৪

বিশ্রামে কোহলি ভারতীয় দলের আসন্ন জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের সিরিজে নেই বিরাট কোহলি। তবে সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এ সিরিজের জন্য আজ সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে।
কোহলি ছাড়াও সীমিত ওভারের সিরিজে নেই শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে। দলে সুযোগ পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলা যুজবেন্দ্রা চাহাল। মূলত তরুণদের নিয়েই এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই।
আফ্রিকান দেশটিতে সফরে সীমিত ওভারের সিরিজে চাহাল ছাড়াও নতুন মুখ রয়েছে ফাইজ ফজল, মনদীপ সিং, করুন নায়ার ও জয়ন্ত জাদব।

এছাড়া আগামী জুলাই মাসে ক্যারিবীয় দলের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শারদুল ঠাকুর। দলে ফিরেছেন চোট কাটিয়ে ফেরা পেসার মোহাম্মদ সামি।

জুন মাসে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। এ সফর শেষ জুলাই মাসে চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারতীয় দল।

জিম্বাবুয়ে সফরের দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফাইজ ফজল, মনিশ পান্ডে, করুন নায়ার, আম্বাতি রাইদু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জাসপ্রিত বুমরাহ, বারিন্দার স্রান, মনদিপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকাত ও যুজবেন্দ্রা চাহাল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব, শারদুল ঠাকুর ও স্টুয়ার্ট বিনি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম