ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি গুজরাট-বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৬, ১৬:০৬আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:১০

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি গুজরাট-বেঙ্গালুরু জিতলেই ফাইনাল। হারলে অবশ্য থাকছে আরও একটি সুযোগ। এমন সমীকরণ নিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

একদিকে বিরাট কোহলি অন্যদিকে সুরেশ রায়না। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ধারাবাহিক ব্যাটসম্যান। তবে সবাইকে ছাড়িয়ে এককথায় অনন্য বিরাট কোহলি। মাঠে নামলে রান করাটা অভ্যাসে পরিণত করেছেন। চলতি আইপিএল-এ চারটি শতরান এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে ৯১৯ রান। অর্ধশত ছয়টি। খুব বেশি পিছিয়ে নেই তার সতীর্থ ডি ভিলিয়ার্সও। একটি শতক ও পাঁচটি অর্ধশতসহ ৬০৩ রান করেছেন তিনি। দলে আছেন আরেক ব্যাটিং দানব ক্রিস গেইলও।

কম যায় না প্রথমবারের মতো আইপিএল খেলা গুজরাট লায়ন্সও। তারকায় ভরপুর দলটি। টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান অসি তারকা অ্যারোন ফিঞ্চ রয়েছেন। তাছাড়া ম্যাককালাম, দিনেশ কার্তিকও রয়েছেন। গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে রায়নার দল। যদিও কোয়ালিফায়ারে এসবের কোনও গুরুত্ব নেই। পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দলের লড়াইয়ে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম