ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এলিমিনেটর ম্যাচে আজ বুধবার মুখোমুখি মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ ও সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিবের দল কলকাতা। তবে আজ কলকাতার একাদশে নেই সাকিব আল হাসান।
মুস্তাফিজদের দলে দুটি পরিবর্তন। কর্ন শর্মার জায়গায় এসেছেন বিপুল শর্মা এবং কেন উইলিয়ামসনের জায়গায় ফিরেছেন বেন কাটিং।
কলকাতাতেও পরিবর্তন এসেছে। অঙ্কিত রাজপুতের জায়গায় ফিরেছেন সতিশ। ফিরেছেন মরনে মরকেল। বাদ পড়েছেন সাকিব আল হাসান।
/এফআইআর/








