অসিদের কোচ হতে আবেদন করিনি: গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৬, ১৩:০৩আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:৩৩

গিলেস্পিঅস্ট্রেলিয়ার বোলিং কোচ হতে যাচ্ছেন জ্যাসন গিলেস্পি-এমন সংবাদই বেশ কয়েকদিন ধরে প্রকাশিত হয়ে আসছিল। তবে এমন খবরকে উড়িয়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার।তিনি বলেছেন, ‘স্পষ্ট করেই বলতে চাই, আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কোনও কথা বলিনি।’
এমন গুজব ছড়ানোর পেছনের কারণটাও ব্যাখ্যা করেন সাবেক এই তারকা। বলেন, ‘ড্যারেন লেম্যান সম্প্রতি এক সাক্ষাৎকারে কোচিং স্টাফদের সঙ্গে আমার সম্পৃক্ততার কথা বলেছিল। আমার মনে হয় সেটাকেই বাড়িয়ে বলা হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কোনও কিছুতেই আবেদন করিনি; আর ইচ্ছাও নেই। বর্তমানে আমি ইয়র্কশায়ার ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থেকেই সন্তুষ্ট।’ 
মূলত ক্রেইগ ডারমটের সরে দাঁড়ানোর পর থেকেই অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদটি শূন্য আছ। তবে অ্যাডাম গ্রিফিথ ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ড আসন্ন সফরগুলোতে অসিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম