রিয়াদের অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামালের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৭:৩৩আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:৩৬

রিয়াদের অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামালের জয় ঢাকা প্রিমিয়ার লিগে অষ্টম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের শতকে ২৫২ রানের পুঁজি সংগ্রহ করে শেখ জামাল। ভালোভাবেই সে রান তাড়া করছিল ব্রাদার্স। যদিও টেল এন্ডারদের ব্যর্থতায় ১১ রানে হারতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্যাট হাতে শতকের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ।

ব্রাদার্সের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে গিয়েছিলেন চার নম্বরে। ১৩ ওভার শেষে শেখ জামালের রান তখন ২ উইকেটে ৫২। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে তিনি গড়েন ১১৯ রানের জুটি। ৭২ বলে ছুঁয়েছেন অর্ধশতক, পরে পঞ্চাশ রান করতে বল লেগেছে ৩৯টি।
শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ৫টি চারে ১১৪ বলে ১০৭ রানের ইনিংস খেলে মিলিন্দ কুমারের বলে ক্যাচ তুরে সাজঘরে ফেরেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষষ্ঠ শতক। এর মধ্য দিয়ে দেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। মার্শাল আইয়ুব করেন ৫৪ রান।

২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৪৪ রানে ফিরে যান শাহরিয়ার নাফীস। এরপর তুষার ইমরান ও ইমরুল কায়েস ১০০ রানের জুটি গড়েন। ৫৫ রানে আউট হন তুষার ইমরান।
দলীয় ১৭১ রানে সাজঘরে ফেরেন ইমরুল। মাহমুদউল্লার বলে আউট হওয়ার আগে ৭০ রান করেন তিনি। ইমরুল আউট হওয়ার পর আর কোনও ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয় ব্রাদার্স। তাতে ১১ রানের জয় তুলে নেয় শেখ জামাল।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম