মুস্তাফিজদের সামনে ফাইনালের হাতছানি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৬, ০৯:১৬আপডেট : ২৭ মে ২০১৬, ০৯:৪৯

মুস্তাফিজুর রহমান চলমান আইপিএল-এর ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ গুজরাট লায়ন্সের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে জয়ী দল ২৯ মে মু্ম্বাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে লড়বে।

ম্যাককালাম-রায়না-স্মিথদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ভাঙতে ওয়ার্নারের ভরসা তার বোলিং লাইন আপ। এবারের আইপিএল-এর সেরা বোলিং লাইন-আপ সায়নরাইজার্সের। গ্রুপ পর্বের মুখোমুখি দেখায় গুজরাটকে দুইবারই হারিয়েছিল মুস্তাফিজরা। আজ রাতে ফিরোজ শাহ কোটলার ধীর উইকেটেও সানরাইজার্সকেই এগিয়ে রাখতে হবে।

অবশ্য তারপরও ভয় পাচ্ছে না গুজরাট। কারণ তাদের শিবিরে আছে ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট। এর সঙ্গে সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ধবল কুলকার্নি, প্রবীণ কুমারের উপস্থিতি দলটিকে আত্মবিশ্বাসের বাড়তি রসদ দিচ্ছে।

প্রথমবার আইপিএলে অংশ নিয়েই সুরেশ রায়নার নেতৃত্বাধীন লায়ন্সরা গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে, টেবিলের শীর্ষ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছিল তারা। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম প্লে-অফে বেঙ্গালুরুর বিখ্যাত ব্যাটিং লাইনআপকে তটস্থ করে ফাইনাল দেখতে পাচ্ছিল ব্রেন্ডন ম্যাককুলাম-ডোয়াইন স্মিথরা! কিন্তু শেষ পর্যন্ত এক এবি ডি ভিলিয়ার্সের কাছে হার মানতে হয় তাদের।তবে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করায় দ্বিতীয়বার সুযোগ পাচ্ছে তারা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম