বিদায় নিলেও টাইগারদের ওপর নজর রাখবেন হিথ স্ট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১৭:৩৩আপডেট : ২৭ মে ২০১৬, ১৭:৩৬

হিথ স্ট্রিকের মেসেজ হিথ স্ট্রিক বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন-এটা বৃহস্পতিবার দুপুরে তিনি এক ই-মেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন। ওইদিনই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেও হিথ স্ট্রিক ভোলেননি তার শিষ্যদের। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে টাইগার ক্রিকেটারদের উদ্দেশে মেসেজ দিয়েছেন হিথ স্ট্রিক।

মেসেজটি সকল খেলোয়াড়কে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেন, 'আমি তোমাদের বলতে চাই, বোলিং কোচ হিসেবে আমি তোমাদের দায়িত্বে আর থাকছি না। গেল দুই বছরে তোমাদের সহযোগিতা এবং বন্ধুত্বের জন্য ধন্যবাদ। আমি সত্যি খুব গর্বিত তোমাদের অর্জনে।বিশ্বমঞ্চে তোমাদের উন্নতির দিকে আমার নজর থাকবে। আমি তোমাদের কাছে দুঃখপ্রকাশ করছি ফেয়ারওয়েল ডিনার করার সুযোগ না পাওয়ার জন্য। কিন্তু ভবিষ্যতে যখন ঢাকা আসবো তখন অবশ্যই হবে। এই মুহূর্তে আমার পরিবারের খুব প্রয়োজন আমাকে। আর এই সময়ে আইপিএল ও বাংলাদেশ একসঙ্গে সম্ভব ছিল না। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাইকে অনেক মিস করবো। তোমরা যখন জিম্বাবুয়ে সফরে আসবে, আমার ফার্ম হাউজে তোমাদের নিমন্ত্রণ রইলো।’

প্রসঙ্গত, দুই বছরে ৪৫০ দিন কাজ করার চুক্তিতে ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। আগামী ৩০ মে শেষ হবে সে চুক্তি। কিন্তু কদিন আগে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানায়, হিথ স্ট্রিক ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ হতে আবেদন করেছেন।

বিসিবি এরই মধ্যে স্ট্রিকের বিকল্প ভাবতে শুরু করে দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানান, ‘তাদের পছন্দের তালিকায় আছে চারটি নাম- শ্রীলঙ্কার চম্পকা রমানায়েকে ও চামিন্ডা ভাস, ভারতের ভেঙ্কটেশ প্রসাদ এবং পাকিস্তানের আকিব জাভেদ।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম