পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ১৯:২৯আপডেট : ২৭ মে ২০১৬, ১৯:৩২

ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করতে পারেন। আগামী শনিবার কিংবা রবিবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। জানা গেছে, নির্বাচক কমিটিতে ব্যাপক রদবদলের প্রস্তাব দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ফারুক আহমেদ।

উল্লেখ তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে সাতে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিসিবির ওয়ার্কিং কমিটি। নির্বাচক প্যানেলে থাকবেন টিমের ম্যানেজার ও কোচ। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান হবেন ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান।

ফারুক আহমেদের মতে, এমন পদ্ধতি চালু হলে নির্বাচকরা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাবেন। তিনি ক্রিকইনফোকে বলেন, 'এই প্রস্তাব যদি গৃহীত হয়, তবে ভালো একটা পদ্ধতির সমাপ্তি ঘটবে। যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিলাম। বোর্ড যদি এটা মেনে নেয়, তাহলে আমি থাকবো না।'

বর্তমান নির্বাচক কমিটিতে কাজ করছেন তিনজন। ফারুকের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক